স্মৃতিগন্ধা, কলমে - জেনিফা জামান
স্মৃতিগন্ধা
জেনিফা জামান
কৃষ্ণচূড়ার রাঙা পথে
মন নাচে ফাগুন রাতে
পাপড়ি ঝরা রংয়ের ঢেউ
পিছনে যে ডাকছে কেউ।
সন্ধ্যা হলেই প্রদ্বীপ জ্বালি,
বুকের ভিতর বিকেল নিয়ে
চাঁদের আলোয় মায়া বাঁধি
তারার রুপোর সুতো দিয়ে।
নিশি বলে ধীরে ধীরে
আঁচল টেনে রাতের নীড়ে
ফেলে আসা দিনের ছায়া
মনের মাঝে বোনে মায়া।
গতকালের ছায়া আমার
আজকের রোদ ও চাই,
এই দুইয়ের মাঝেই আমি
আবার জীবন খুঁজে পাই।
অতীত আমার শেকড় যেমন
বর্তমান তার ডাল
দুটো বুকে পুষেই আমি
রুপকথার এক কাল।
