অনুগল্প - টক দুধ, কলমে - সোহাগ অতনু
অনুগল্প - টক দুধ
সোহাগ অতনু
—এইটুকু দুধ দুপুরের পর বেঁচে গেছে। খেয়ে নে বাপ।
—না মা, আমার পেট ভরে গেছে। বাবাকে দাও।
—আমাকে কেন? তোর বেড়ে ওঠার বয়স। তুই খা।
—না, তুমি খাও।
—রাতে দুধ খেলে আমার গা গুলিয়ে ওঠে। তোর মাকে দে।
—আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা। আমি খাব না।
—তাহলে থাক, পরে দেখা যাবে।
পরদিন সকালে—
—দুধটা কোথায়?
—ফেলে দিয়েছি।
—কেন?
—টক হয়ে গিয়েছিল।
কিছুক্ষণ চুপ থেকে ছেলেটা বলল—
—দুধটা একাই টক হয়েছিল, মা?
সোহাগ অতনু
**সোহাগ অতনু :জন্ম ** (১০ এপ্রিল ১৯৮২ ) কবি, প্রাবন্ধিক ও গল্পকার, আবৃত্তিকার।বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর তীরে বেড়ে উঠেছিলেন তিনি। শৈশব থেকেই নাট্যচর্চা, আবৃত্তি ও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত। ঢাকার কৃষ্টী ও তক্ষশীলাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় ভূমিকায় তিনি অগ্রগামী। দীর্ঘদিন প্রমিত উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষক হিসেবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। গল্প কবিতা ও প্রবন্ধ রচনা তার প্রধান সাহিত্যচর্চার ক্ষেত্র।