হোসনেয়ারা স্বরলিপি - এর একগুচ্ছ কবিতা

 


হোসনেয়ারা স্বরলিপির ফটো












রইবো না আর অন্ধকারে
হোসনেয়ারা স্বরলিপি

রইবো না আর অন্ধকারে
নারীরা সব কই,
সবাই বলো, আমরাও তো
আর অবলা নই।

আমরাও যে লড়তে পারি
করতে পারি জয়,
আর করি না অবলীলায়
জুজু বুড়ির ভয়।

দুর্মুখেরা আর কতকাল
রাখবে চেপে টুঁটি,
সবাই মিলে আঁধার চিরে
ধরবো আলোর ঝুঁটি।

ঘরের কোণে পচবো না আর
ডাকছে নবীন ভোর,
দু’হাত দিয়ে সরিয়ে দেবো
রাতের আঁধার ঘোর।

রইবো না আর অন্ধকারে
শুনছি ভোরের ডাক,
দৃপ্ত পায়ে মাড়িয়ে যাবো
দুঃখ দুর্বিপাক।




সাতান্নর কাছাকাছি
হোসনেয়ারা

বয়স আমার বাড়তেছে
সময় আমার শেষ,
মরার সময় পার করতে
সময় লাগবে বেশ।

সাদা চুলে ব্যথা দাঁতে
কষ্টে বেড়াই ঘুরে,
সবাই ডাকে দাদু বলে
লাগে যেন বেশ।

নয়া জীবন ছিল যখন
তড়িঘড়ি চলা,
শেষ জীবনে এসে গেছি
কাউকে না যায় বলা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url