কিশোর ব্যানার্জ্জীর দুটি কবিতা

 


কিশোর ব্যানার্জ্জীর ফটো












জীবনের কণ্ঠস্বর
কিশোর ব্যানার্জ্জী

আজ আমরা শিক্ষার অধিকার হারিয়ে ফেলেছি ক্রমাগত
প্রাদুর্ভাব দুর্গম গতি ইংরাজী
বিষয়ে বিশাল অঙ্কের প্রবেশ
এই পরিবেশ অবগত।
বিঙ্গপ্তিতে বোঝায় যোগ্যতার
মাপকাঠিতে শিক্ষা গ্রহন হয়ত আগামী দিনে সমাপ্ত
আমাদের এই বাংলার মাটিতে শিক্ষার বীজ আজ
অসার তাই তো বাঙালীর পুঁথি পত্র মনে ছেঁড়া কাগজ পত্র।
সংগ্রাম পথ খুব পিছল হয় না কোন বিক্রম যুদ্ধের লড়াই
আর সেই বিনয় বাদল দীনেশের মত যোদ্ধা হারিয়ে
গেছে তাদের কোন শক্তি নেই আন্দোলনে কিসের বড়াই।
শিক্ষার অধিকার নিচ্ছে ছিনিয়ে অন্য ছাত্র যুব সমাজ কি হবে বাঙালীদের
হতে হবে পরিশ্রমী যুবক নচেৎ হয়ত এটাও কোনদিন
হারিয়ে যাবে তাদের।
সংসারের অতিরিক্ত সমস্যায় জর্জরিত হয়ে কেউ হয়ত সমাজবিরোধী,বা হয়ত
কেউ অন্য কিছু নিয়ে ভদ্রতার ভঙ্গিমায় সংগ্রামে অবিরত থেকে জীবন বায়িত
এই ভাবে যুবকদের পাওয়ার
চশমায় বয়সের ভার অল্পতেই‌ নুয়ে পড়বেই লজ্জাবতীর পাতায়।


চৌতারা কবিতা
কিশোর ব্যানার্জ্জী

১)
কবিতা
ইচ্ছা লেখার   কি লিখব
আমার মন  শুধুই ভাববো।

২)
কলম
বলছে কলম  কি হবে
লিখে ফেল  আমাকে দেখে
৩)
মা
মায়ের স্নেহ  শিশুর মনে
খিল খিল হাসি  মায়ের ঠোঁটে ।

৪)
সমাজ
আজ সমাজ  ধুলসিত
আগামীতে হয়ত  প্রস্ফুটিত।
৫)
শিক্ষা
শিক্ষার বাস আজ ফুটপাতে
আসছে দিনকি পাওয়া যাবে
৬)
বৈশাখ
নবত্বের শুরু বৈশাখ মাস
প্রবল তান্ডবের পুর্বাভাস।
৭)
মা ঘরে
মন্দিরে গিয়ে কিছু কি হবে
ঘরে তো দেবী হৃদয়ে আসনে
৮)
বিচার?
আছে এখন বিচার যে হবে
মুল্যবোধ নেই ফাঁসি দেবে।
৯)
মানুষ
আজ আর কেউ নেই মানুষ
বিকৃত রুচিতে পরিচয়ে অমানুষ।









Previous Post
No Comment
Add Comment
comment url