ডাঃ অনিরুদ্ধ পাল - এর গুচ্ছ কবিতা

 

ডাঃ অনিরুদ্ধ পাল - এর ফটো















ভাষা শহীদ দিবস
ডাঃ অনিরুদ্ধ পাল

বাংলা মোদের মাতৃভাষা
মোদের গরব,মোদের আশা।
বাংলা ভাষার মর্যাদা রক্ষায়             
হয়েছে কত ভাষণ, কত গান।
ভাষা নিয়ে লড়তে গিয়ে                
শহীদ হয়েছে কত প্রাণ।
প্রাণ গিয়েছে সালাম, রফিক উদ্দীনের
জব্বার, বরকত সহ আরো অনেকের।
ওরা প্রাণ দিযেছে
পুলিশের গুলিতে
রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার তলায় --
খবর ছড়িয়ে যায় তাদের হত করায়।
আমরা তো  পারিনা তাদের ভুলতে।
সম্মান জানাই ভাষা শহীদ দিবসে।
তাদের সম্মান জানাই ঢাকার শহীদ মিনারে ফুল প্রদানের মাধ্যমে।
সম্মান জানাই বিভিন্ন সভা সমিতিতে গানে কবিতায় ভাষণে।
ভাষা শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারী,
মাতৃভাষা দিবস পালন  করা হয় বিশ্বব্যাপী।
নানারকম কবিতা পাঠে, গানে ভাষণে --
যার প্রতিধ্বনি শোনা যায় এই ভুবনে।
বাংলা ভাষা মনে ভক্তি যোগায়,
বাংলা ভাষা প্রাণে শক্তি যোগায়।
বাংলা মোদের রক্তে রাঙানো,
বাংলা মোদের শিরায় ছড়ানো।
বাংলা মোদের মাতৃভাষা ----
মোদের গরব, মোদের আশা।
তাই তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -
যাকে আমরা বলি  ভাষা শহীদ দিবস।
একুশ বাঙালির চেতনায় সদা জাগ্রত,
মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস।




স্বপ্নের বাস্তবায়ন
ডাঃ অনিরুদ্ধ পাল

অনেক স্বপ্ন নীরবতায় বেড়ে ওঠে
যেমন বীজ মাটির নীচে নীরবে থাকে।
যারা সফলতার চূড়ান্ত পর্যায়ে
তাদেরও একটা সময় যায় বিফলে।
তবুও তারা পড়েনি ভেঙে পৃথিবীতে
নিজ জেদই তাদের সামনে এগিয়ে দিয়েছে।
যা সহজে আসে তা সহজে চলে যায়,
যা দেরীতে আসে তা দীর্ঘস্থায়ী হয়।
তাই তোমার কাজ গতকালের থেকে
একটু উন্নতি করার চেষ্টায় থেকে --
নিজে ক্রমশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাও।
কর্মই ধর্ম, তাই নিরলস কর্ম করে তো যাও।
প্রতিটি সৎ কর্মের একটা নিজস্ব মূল্য আছে,
যা ভবিষ্যতে মহিরুহরূপে প্রকাশ পাবে।
বীজ মাটিতে পোঁতা হয়, তার কাজ করে চলে নীরবে নিঃশব্দে,
শক্তি আহরণ করে জল,আলো, বাতাস, সূর্য, শূন্য থেকে।
একসময় মাটি ফুঁড়ে বের হয়
কচি গাছের চারা দেখা যায়।
চারা ক্রমশ বাড়তে থাকে পাতায়
ফলে ফুলে বৃক্ষ কেমন ভরে যায়।
মোদের অবচেতন মন খুবই শক্তিশালী--
যেমন চিন্তা তেমন ফল হয় সুদূরপ্রসারী।
জীবন যদি ম্যারাথন দৌড় হয়
এখানে শেষ পর্যন্ত  থাকতে হয়।
সময়ের সঠিক ব্যবহার করা চাই,
সময় নাই, সময় নাই এমন কথা নাই।
আর সুস্থ শরীর ও সুস্থ মনের দরকার,
যা নিরলস শ্রম দ্বারা করবে কার্যোদ্ধার।





২০২৬ বিশ্বকাপ ফুটবল
ডাঃ অনিরুদ্ধ পাল

২০২৬ বিশ্বকাপ ফাইনালে ডুবলো আর্জেন্টিনা,
বিশ্বকাপ জিতে স্পেন দিয়ে গেল শিক্ষা।
মেসিদের সমর্থনে জড় হয়েছিল হাজার হাজার ভক্ত,
বিশ্বকাপ ফাইনালে উঠেও আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ।
তারা স্পেনের বিরুদ্ধে ০-১ গোলে হারায়
সমর্থকদের আনন্দ পরিণত হলো হতাশায়।
ট্রফির সামনে এগিয়ে গিয়ে দ্বিতীয়বার
স্পর্শ করা হলো না মহাতারকা মেসির।
স্পেনের দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার নায়ক ফেরান তোরাস।
বিশ্বমঞ্চের ফাইনাল ম্যাচে গোল করে দলকে ট্রফি দিলেন তোরাস।
তোরাস বলেন,'এই ট্রফি শুধু তাঁর ২৬ জন সমর্থকের নয়,'
এ ট্রফি সারা দেশের জন্য সদাই হবে গৌরবময়।'
ট্রফি হাতে নিয়ে দেশে ফিরলেন  অধিনায়ক রুদ্রি।
তাঁদের সম্বর্ধনা জানালেন স্পেনের প্রধানমন্ত্রী।
স্পেনের কোচের উক্তি স্মরণীয় এক্ষেত্রে -
'আমাকে শেখানো হয়েছে সকলকে সম্মান করতে।'
আরও বলেন,'তোমরা যতই ব্যক্তি পূজায় থাকো,
আসলে ফুটবল এক দলগত খেলা জেনে রেখো।'
তারই চরম শিক্ষা দিয়ে গেলেন ফাইনালে,
ট্রফি জিতে নিয়ে গেলেন তাঁদের স্পেনে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url