চলো পাল্টাই, কবি - লিলি সেন

 




চলো পাল্টাই
লিলি সেন

এক ঝটকায়   দম আটকায়,
কোন ফটকায়   ভয় ছিটকায়?
মোর পেটটায়   খালি ভাত টায়
ভেজা জিভটায়   বুলি লাট খায়
নুন-লঙ্কায়      খালি খাবি খায়।
কোন গদটায়   ছবি চিটকায়?
ভোট কার্ডটায়   বল দেখি ভাই!
কোন দলটায়   কোন ছাপটায়
চাল পাওয়া যায়  আজীবনটাই।
কোন ফাট্ কায়    টিপছাপ টায়
এক ছক্কায়    গদি পাল্টায়?
কোন খোলটায়   কোন তবলায়
হাত পেটালেই  টাকা ফসকায়?
বুক চাপরায়     এক অভয়ায়
কোন বালিকায় একা চলে যায়!
তাই রে ভাবায়   আয় চলে আয়
কেটে জালটায়  ঘোলা জলটায়
চোখ খুলে যায়   এক তরফায়
আর কেউ নাই  কেউ আর নাই।
পাল্টাই চলো   চলো পাল্টাই।।
--------------------------------------------

কবি পরিচিতি:
লিলি সেন
পিতা- নৃপেন্দ্রনাথ দাস
মাতা-পুষ্প রাণী দাস
গ্রাম ও পোস্ট- ভাতজাংলা
জেলা- নদিয়া
রাজ্য - প.ব.
প্রকাশিত গ্রন্থ- যৌবন ক্লান্ত, বিবর্ণ দিন, শুধু তোমারই আবেশে, থিম্ফুতে কয়েকটা দিন।
প্রকাশিত লেখা- আনন্দবাজার পত্রিকা,উৎসব পত্রিকা,ত্রিপুরার ভবিষ্যত পত্রিকা, ন্যায্য কথা পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url