কবিতা - তর্কের আগুনে মানুষ, রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল

 




তর্কের আগুনে মানুষ

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল

কবি, লেখক, গীতিকার ও প্রাবন্ধিক


তর্কের কড়াই নিত্য জ্বলে, তেতে ওঠে মন প্রাণ,

শান্তির মোহনা শুকায় যায়, কুয়াশায় ঢাকে জ্ঞান।

যেখানে যুক্তি থেমে যায়, সেথায় চিৎকার শুরু,

নিজের শূন্যতা ঢাকিতে, হৈ-হুল্লোড় হয় গুরু।


লহুতে নয় কথায় গড়ো, সভ্যতার সেতু-ঘর,

মানুষতো মানুষের জন্য, জাগুক প্রাণে সেই স্বর।

গলার জোরে সত্য মরে, বিতর্কে হারায় পথ,

মুষ্টির আঘাততো প্রমাণ নয়, এ শুধু হিংসার রথ।


চোখের অগ্নি নিভায় দিলে, জাগে মনুষ্য দীপ,

ঠান্ডা মাথায় করলে কর্ম, খুলে যায় জ্ঞানের নীপ।

বাক-বিতোন্ডা নেশা হলে, ভাঙে সমাজ সেতু, 

ভালোবাসায় বাঁধিলে ঘর, উড়ে বোধের কেতু।


পশুত্বের পথ ছেড়ে যদি, ধরো মানব রীতি,

সহিষ্ণুতার সূর্য উঠলে, মুছে আঁধার স্মৃতি।

দেশ যখন গরম কড়াই, মানুষ হোক নদীর ঢেউ,

মানবতার মোহন সুরে, দুঃখে রবে না কেউ।


কলহের আগুন নেভাও আজ, জ্বালো বিবেকের দেশ,

মানুষ হয়ে বাঁচতে শিখো, এই হোক জীবনের শেষ।


কপিরাইট আইনের সর্ব স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।

সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি তিতুমীর

কলেজ, ঢাকা, বাংলাদেশ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url