আমাদের স্বাধীনতা, কলমে - আজমিরা খাতুন

 

আজমিরা খাতুন - এর ফটো








আমাদের স্বাধীনতা 

 আজমিরা খাতুন 


আত্মবলির রক্ত ধারা,

বইলো মায়ের কোলে ।

সংগ্রামী কন্ঠ বেজেছিল যে দিন,

ছাড়ো ভারত ছাড়ো বলে ।


কাঁদিত মাতা নীরব নিঝুম,

পরাধীনতার আঁধার কালোয় ।

বীর শহীদের ত্যাগের আগুন,

ঘুচিয়ে আঁধার ভরলো আলোয়।


১৫ আগষ্ট জাতিয় তেরঙ্গায়, 

পেলো ভারত মাতা নতুন প্রাণ ।

শোকাতর হয়ে কাঁন্দে মাতা,

হারিয়ে বীর সন্তান ।


শ্রদ্ধা ভরে স্মরণ করি,

সেই শহীদ গণের নাম ।

যাঁদের বলিদানের ফলে,

আমরা মুক্ত প্রাণ ।


এসো শত্রু ভুলে সবাই মিলে,

একে অন্যের হাতে হাত রাখি ।

উন্নতি আর উন্নয়নে,

মোদের দেশকে সেরা দেখি ।


শিক্ষা শ্রম সত্য সততা,

না হয় যেন শেষ ।

সবাই মিলে তুলব গড়ে,

মানবতার দেশ ।


স্বাধীনতার গান গাহিব,

হৃদয়ে ভক্তি ভরে ।

ভারত মাতার জয়ধ্বনি,

তুলব একই সুরে ।।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url