আলী সোহারব - এর একগুচ্ছ কবিতা

 

আলী সোহারব - এর ফটো











স্মৃতিতে অম্লান
আলী সোহারব

তুমি এসেছিলে নবরূপে
এই ধরাধামে-
নবরূপে উদ্ভাসিত হয়ে,
চলার পথ প্রশস্ত করে।
মাঝ পথে থামিয়ে দিল
ঘাতকের নিষ্ঠুরতা।
কে জানত তুমি চলতে গিয়ে
থেমে যাবে মাঝপথে ?
না,না, তুমি থামতে পারো না।
তোমার চলার গতি
ছিল অনেক দ্রুত।
তোমার মেধা ছিল প্রখর।
বুদ্ধি ছিল অনেক তীক্ষ্ণ।
তুমি দীর্ঘ পথ পেরিয়ে
যাওয়ার অঙ্গীকার নিয়ে
এসেছিলে এই ভবে।
তোমাকে হারাতে হয়েছে
আমাদের মাঝ থেকে।
তুমি আমাদের হৃদয় মাঝে
স্মৃতিতে অম্লান হয়ে থেকো
এই দীর্ঘ কামনা।


*(একটা ছোট্ট পবিত্র শিশু ঘাতকের নিষ্ঠুরতায় পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার স্মৃতিকে মনে রেখে)।*



তোমার জন্য কবিতা 

আলী সোহারব 


তোমার জন্যেই কবিতা লিখলাম।

যদি ভালো লাগে তবে 

তুমি তার স্বীকৃতি দাও আর ------- উৎসাহব্যঞ্জক কিছু শব্দবন্ধে 

রোমাঞ্চিত করো আমাকে।

যার মদিরতায় আমি আপ্লুত হই।

দূরে বহু দূরে আছো তুমি, 

দূর থেকে তোমাকে দেখেছিলাম

উড়ে যাওয়া বলাকার মত। 

চোখের ভাষায় কথা

হয়েছিল আর --------

হৃদয়ের মাঝে আসন পেতে বসিয়েছিলাম তোমাকে। 

সে কথা ভাষায় প্রকাশ করার মত ভাষা আমার জানা নেই।

মাঝে মাঝে উতলা মন

হৃদয় ছেড়ে যেন উড়ে

যেতে চায় যেন নীল

গগনের বুকে ডানা মেলে। 

আমি তোমার ভালবাসা নিয়ে, 

বেঁচে থাকতে চাই। তাই ....

 তোমার জন্য কবিতা।



আড়ি 

আলী সোহারব 


মনটা যখন খারাপ হবে 

কোরো একটি ফোন, 

দুঃখের মাঝে সুখ দিয়ে 

ভরিয়ে দেবো মন। 


যখন তুমি বায়না ধরো

দেখবে আমায় বলে,

আমার ও তো ইচ্ছে করে

এক্ষুনি যাই চলে।

 

বলতে পারিনা কথা অনেক

দূরে থাকি বলে।

মনের কথা মনে রাখি 

অন্তর যায় জ্বলে। 


কাছে যখন আসবো আমি 

শুনবো তোমার কথা, 

দূর হয়ে যাবে তখন 

মনের যত ব্যাথা। 


কয়টা দিন ধৈর্য ধরো 

আসবো আমি বাড়ি, 

লক্ষীটি তুমি গোসা করে 

দিওনা আমায় আড়ি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url