কবিতা - পরিচয়ের হাঁড়িতে, কবি - আবদুস সালাম
পরিচয়ের হাঁড়িতে
আবদুস সালাম
অভুক্ত পেট
কোকিলের ডাকে সে মিষ্টতা নেই
মাটির বুক চিরে লিখি ক্ষুধার উপন্যাস
ছেঁড়া প্লাস্টিকের গীতিকাব্য লিখি মরমী ভাষায়
শূন্য উনুনে চড়ায় বিষন্নতার হাঁড়ি
সংগ্রামের সূঁচে সেলাই করি জীবন
সমস্যা রাঁধি পরিচয়ের হাঁড়িতে
সমস্যার বিজ্ঞাপনে সাঁটা ক্ষুধার্ত মুখ
নীরব অস্তিত্বের জ্যামিতি আঁকি অসহায়ের ডায়েরি তে
বিষন্ন বাউল গাইছে অস্তিত্ব হারানোর গান
দেবতা বিতর্কে নেমে পড়েছি রাস্তায়
সব অসহায় আজ বন্দী
মুখে সবার কুলুপ আঁটা
নিঃসঙ্গ বক লেখে ক্ষুধাবৃত্তির ডায়েরি
নিঃসঙ্গতার মাঠে জড়ো হয়ে আছে অসহায়
ঋতু ঝড় ওঠে
