কবিতা - এসো হে বৈশাখ, কলমে - আবু কওছার সাতক্ষীরা, বাংলাদেশ
এসো হে বৈশাখ
আবু কওছার
এসো হে পহেলা বৈশাখ ---
পুরানো দিনের দুঃখ ব্যাথা ,
হৃদয় মাঝে রয়েছে গাঁথা
হিংসা বিভেদ সব ভুলে যাক,
এসো হে পহেলা বৈশাখ ।।
অতিথেরই গ্লানি যত,
মুছে যাক বক্রতা শত
শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাক,
এসো হে পহেলা বৈশাখ ।।
কৃষ্ণচূড়া নতুন সাজে
সাজ তুমি সবার মাঝে
(ইনসাফ) কায়েম করতে কর হাঁকডাক
এসো হে পহেলা বৈশাখ।।
বাংলা হোক অর্থ বছর
সাল তারিখ গণনা
এই আইনে চলুক দেশ
সবাই করি সেই শখ।
এসো হে পহেলা বৈশাখ।।
চৌদ্দ'শ তেত্রিশ মঙ্গলবার
বাংলা নববর্ষ বৈশাখ
শান্তির প্রত্যয়ে এ বিশ্ব
দূর্বার গতিতে এগিয়ে যাক
এসো হে পহেলা বৈশাখ ।।
