কবিতা - শুভ জন্মদিন, কলমে - মোঃ রেজাউল করিম
শুভ জন্মদিন
মোঃ রেজাউল করিম
শুভ দিনে করি কামনা
থাকো তুমি মহাসুখে,
মনোমুগ্ধ হাসি থাকুক
তোমার ঐ মিস্টি মুখে।
তোমার এই শুভ জন্মদিনে
জ্বালাও রঙিন মোমবাতি,
শুভেচ্ছা থাকলো আমার
চিরকাল তোমার প্রতি।
ভালোবাসা ছাড়া নেই কাছে
নেই তো কিছু আর,
সাগরসম থাকলো ভালোবাসা
তোমার প্রতি আমার।
খোদার কাছে আমি
করি দোয়া প্রতিদিন,
শুভ জন্মদিন শুভ হোক
এই সুন্দর জন্মদিন।
