কবিতা - খেলা, কলমে - মোঃ ইজাজ আহামেদ
খেলা
মোঃ ইজাজ আহামেদ
খেলা, তুমি মনের আনন্দ;
খেলা, তুমি শরীরের প্রতিষেধকও;
শেখাও তুমি শৃঙ্খলা,
শেখাও নিয়মে চলা;
শেখাও নেতৃত্ব দিতে,
শেখাও সৎপথে চলতে,
শেখাও কর্মঠ হতে,
শেখাও উদার হতে,
শেখাও ভ্রাতৃত্ব গড়ে তুলতে,
শেখাও সম্প্রীতি বজায় রাখতে।
বিকেলের মিষ্টি আলোর আভায়
পায়ের ঢেউ উঠে ঘাসের ডগায়।
বাতাসে ভাসে কত দর্শকদের চিৎকার!
খেলোয়াড়দের বুকে উঠে কত আনন্দের জোয়ার!
বাতাস কানে কানে বলে জয়-পরাজয়ের বার্তা;
মাটি তার পাণ্ডুলিপিতে লিখে ইতিহাসের কথা।
সূর্যের বিদায়ী ডানায় সন্ধ্যা আসে,
তবু শিশুরা তোমায় ছেড়ে যায় না মায়ের পাশে।
খেলা, অনেকে মুগ্ধ তোমার অনেক সাজে;
আমি মুগ্ধ থাকি তোমার ক্রিকেটে মজে।
