কবিতা - সেক্যুলারের মুখে আগুন আর পেটে বিষ, কবি - মোঃ আব্দুল রহমান

 



সেক্যুলারের মুখে আগুন আর পেটে বিষ
মোঃ আব্দুল রহমান

পৃথিবী পথ দেখিয়েছিল সভ্যতাকে আধুনিকতার পোশাক পরে
           বিবর্তনের উৎকৃষ্ট সিংহাসনে চড়তে
মানবতা আজ একবিংশ শতাব্দীর সর্বোচ্চ চূড়ার উপসংহারে--- 
সমাজ মুক্তি পেল মেকি সেক্যুলারিজমের ঢেউয়ে!

           আর মেকি সেক্যুলারের হৃদয় হল আকাশের ন্যায় উন্মুক্ত - উদার - মহৎ---
পরিত্যাক্ত মুখ হতে ঝরে কেবল অগ্নি বর্ষণ আর উথলে
ওঠে হৃদয় ফুঁড়ে বিষাক্ত বিষ
         যার মুখোশের মহিমা কেউ বুঝতে পারেনি।

সমাজের চোখে ঠুলি পরিয়ে করতালি, যেন মাগনাতে চাষা ভীষণ খুশি হারিয়ে অস্তিত্ব ও অধিকার! চোখ আছে তবুও অন্ধ!

ধর্ম ধর্ম খেলা চলল বর্ণ বর্ণ পরিচয়ে, সম্প্রীতির বসুন্ধরায় প্রবেশ কেবল মুখের আড়ালে মুখোশ--- 
ভেঙে চুরমার মনুষ্যত্ব, বিবেক, নৈতিকতা!

           চলছে কেবল সিংহাসনে বসার লড়াই-
পৃথিবী আজ পুরো লাল হয়ে উঠল মেকি সেক্যুলারের আঘাতে...

আজ সভ্যতা কাঁদছে, আধুনিক সমাজ নির্মাতারা হাসছে
শ্রমজীবীদের গন্ধে মাঠ নোনা জলে থই থই
ফসল বিষ মেখে কাঁদছে
মেকি সেক্যুলারের কাঁধে চড়ে সমগ্র মানবজাতি ডুবছে সূর্যাস্তের লালচে আগুনে
                                      পশ্চিম পাড়ে...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url