বৈশাখ আসে, কলমে - মহঃ আব্দুর রউফ

 


বৈশাখ আসে

মহঃ আব্দুর রউফ


ঋতুচক্রের নিয়ম মেনে 

চৈত্রের বিদায় শেষে, 

নতুন আশা জাগায় মনে

বৈশাখ আসে হেসে।


চৈতি হাওয়ায় উড়ছে ধুলো

পড়লো ঝরে পাতা, 

আসছে বৈশাখ নব বার্তায়

খুলছে নতুন খাতা।


নতুন গানের নতুন সুরে 

আসছে নতুন বর্ষ, 

সাজছে ধরা নতুন রূপে 

আর ধরে না হর্ষ।


হিংসা বিদ্বেষ মনের কালি 

দুঃখ বিষাদ ঘুচে,

আশার আলো জাগুক হৃদে 

মনের ক্ষত মুছে।


স্বাগত হে নতুন বর্ষ 

এসো নতুন রূপে, 

বরণ করি সাড়ম্বরে 

পুষ্প চন্দন ধূপে।

       

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url