কবিতা - ভুল বিবাহ, কবি - মহঃ আব্দুর রউফ
ভুল বিবাহ
মহঃ আব্দুর রউফ
রূপ দেখে হয় ভালোবাসা
প্রেম ছিল না মনে,
ভুল করে তাই প্রণয় গড়ে
জোড় বাঁধে দুই জনে।
প্রণয় থেকেই ঘনিষ্ঠতা
অবশেষে বিয়ে,
সাত পাকেতে পড়লো বাঁধা
ভিন্ন দুটি হিয়ে।
ভুল থাকে যে ভালোবাসায়
খাদ থাকে যে প্রেমে,
হোক না বিয়ে নিয়ম মেনে
একদিন যাবে থেমে।
ভুল যদি হয় চোখের দেখায়
ভুল করে জোড় বাঁধে,
ভুল বিবাহের বর কনে তাই
সারা জীবন কাঁদে।
ভুল বিবাহ শেষ পর্যন্ত
থাকে নাকো টিকে,
ক'দিন পরেই ভাঙ্গন ধরে
সম্পর্ক হয় ফিকে।
