কবিতা - খেলা ভাঙ্গা বেলা, কবি - ইমদাদুল ইসলাম
খেলা ভাঙ্গা বেলা
(ইমদাদীয় চতুর্দশপদী)
ইমদাদুল ইসলাম
বিদ্যুৎ গতিতে চলে জীবনের ক্ষণ
এই তো সেদিন গেল ওই ছেলে বেলা,
গেল যৌবন, তারুণ্য, জীবনের মেলা,
মিলেনা হিসাব যেন, মানেনাকো মন।
ঠেহর পাই নয় দূরে খেলা ভাঙ্গা বেলা,
ভালো লাগেনা মনেতে, কী দিল জীবন?
হলাম কিবা ভুবনে কারো প্রিয়জন?
স্বার্থের লাগি আপন, স্বার্থেই ঝামেলা।
মনে পড়ে ভুল ঠিক ডজন ডজন
ঘটেছে এই জীবনে ইচ্ছা অনিচ্ছায়,
কত ভুল করি যেন কভু অবজ্ঞায়,
লাজে মরি তবু ভজি প্রভুর চরণ।
করিয়ো ক্ষমা সেদিন ওগো প্রভু মোরে
বিচার দিবসে বেঁধো তব মায়া ডোরে।
