কবিতা - শিকারি সভ্যতা, কবি - গোলাম রসুল
শিকারি সভ্যতা
গোলাম রসুল
চারটি জ্বলন্ত মোমবাতির ওপর অন্ধকার
দূর
শিকারি সভ্যতার মধ্যে গবাদিপশুদের খাবার পাত্রগুলো হাই তুলছে
জোয়ারে এক জাহাজ
ডলফিনের আকাশ
চাঁদসহ আছড়ে পড়ছে রাত্রির ঢেউ
খড় তুষ কাঠের গুঁড়ো
জল আর স্থল
সুগন্ধ পলি
তীরে প্রবালের সারি প্রতিনিধিত্ব করছে মহাবিশ্বের
অসহায় মানুষ
নাক্ষত্রিক সত্তায় অবিষ্ট হয়ে উচ্চারিত শব্দ
প্রতিটি শব্দের ওপর অশ্রু ছিলো ঘুমন্ত মহাকাব্যের মতো
রহস্যের সমুদ্র এগিয়ে আসে
বড়জোর সংগ্ৰহে থাকে কিছু বালি আর শুকনো পাতা
------------------------------
