অসমাপ্ত, কলমে - আবদুস সালাম
অসমাপ্ত
আবদুস সালাম
শহুরে রাস্তায় উঁকি মারে বিষন্ন প্রহর
বয়ে যায় কষ্ট নদী
প্রেমের নদীতে প্লাবন এলে আবার বিকেল হয় তাড়াতাড়ি
অন্ধকার রাস্তায় খেলা করে ভ্রান্ত আহ্লাদ
মৌমাছি তার ডানায় লেখে শেষ বিকেলের ডায়েরী
অহংকার ভেসে যায় প্রান্তিক জলে
প্রেমিক হাঁসেরা উড়ে আসে সাইবেরিয়া থেকে
সময়ের নীল জলে স্নান সারে অসমাপ্ত অভিসার
মরণের ভ্রান্ত আকুতি আস্তে আস্তে নিভে গেলে জেগে ওঠে নিঃসঙ্গ দ্বীপ
খোঁজে নিরাপদ আস্তানা
ভ্রান্তির আশকারা মাথা চাড়া দিলে লোপাট হয় চৈতন্য
খসে পড়ে বিবেকের পলেস্তারা
একটুকরো চুমু ভ্রান্তির আশকারায় দিকভ্রান্ত পাখি
মিলেমিশে একাকার কষ্ট নদীর জল
বিনম্র সন্ধ্যা মাখে তৃষ্ণার্ত আবেগ
প্রেমিক পথিক গোণে মৃত্যুর প্রহর এভাবেই সময় গড়িয়ে যায় বিকেলের মাঠে
