যদি হারিয়ে যাই, সুমন পাল

 

সুমন পাল












যদি হারিয়ে যাই
সুমন পাল

বিপদ সঙ্কুল ল পিচ্ছিল পথে  হেরে যাই যদি নিজের প্রবৃত্তির কাছে,
বন্ধু, তুমি লড়াই জারি রেখো শ্রমিকের  পতাকা হাতে নিয়ে।
যদি পারো বন্ধু উন্মত্ত জনতাকে ভালোবেসে আগলে রেখো হৃদয়ের কোমল রসে।
শৈল্পিক ছোঁয়া দিয়ে জাগিয়ে দিও নতুন করে তাদের প্রাণ।
বন্ধু, যদি একদিন কোথাও যদি পৃথিবীর মাঝে হারিয়ে ফেলি নিজেকে,
তবে কথা দাও হারাবে না তুমি ওই কঠিন পিচ্ছিল পথে?
দেখবে তুমি আমার মুখখানি ধূসর আকাশের পানে।
ছোট্ট জিজ্ঞাসা করব আমি তুমি অনুযোগ রেখো না তোমার হৃদয় মাঝে!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url