কবিতা - মনখারাপের সকাল, কবি - মোঃ ইজাজ আহামেদ

 



মনখারাপের সকাল

মোঃ ইজাজ আহামেদ


মনখারাপের সকাল,

ধূসর ঘোমটায় মুখ ঢেকেছে শ্রাবণের আকাশ,

বিরাজ করছে সাম্প্রদায়িকতা, যুদ্ধ আর অস্থিরতার বাতাস;

বাতাস স্বাস নিচ্ছে বারুদের ঘ্রাণ,

অসহায়দের চোখ থেকে ঝরে পড়ছে জল,

ঝরে পড়ছে আকাশেরও অশ্রু,

বিবেকের বারান্দায় গড়াগড়ি খাচ্ছে প্রশ্ন,

মানবতার আকাশে মেঘেদের গর্জন,

কালো বোরখায় মুখ ঢেকেছে আশার সূর্য,

দূরে কোথাও দুঃখিত শান্তির পলায়ন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url