কবিতা - দিগন্তের প্রথম এবং শেষ অনন্তকাল, কবি - গোলাম রসুল



দিগন্তের প্রথম এবং শেষ অনন্তকাল

গোলাম রসুল


আমার হাতের তালুতে একটি গ্ৰহ

আমি তার দুটো মেরু ধুয়ে ফেলেছি

এবং আমার হৃদয় থেকে অসীম পর্যন্ত একটি পাইপলাইন বসিয়েছি 


গোটা পৃথিবীকে  একফোঁটা জলের লাঙল কর্ষণ করছে


এখন আমি একটি কবিতা লিখছি

আমার কবিতায় একটি মরে যাওয়া গ্ৰাম রয়েছে

আর রয়েছে একটি শহরের ম্যানহোল যেটা  শহরের কেন্দ্রবিন্দু


আমার কবিতার একটি লাইনের জন্যে পৃথিবীর সব মেঘের মধ্যে আমি ঘুরেছি

আমার রক্ত থেকে তেল ধুয়ে ফেলার জন্য

আমি ছিনতাই করেছি আমাকে

আমার জন্মস্থানের ওপরে সূর্যকে একটি ট্র্যাংকারের ওপরে নামিয়েছি এবং  রক্তে আগুন ধরিয়ে দিয়েছি


রাত্রি নেমেছে

পৃথিবীর কিবোর্ডে আঙুল পুঁতে পুঁতে তারাদের আমি জাগিয়ে তুলেছি


আমার হাতে দিগন্তের প্রথম এবং শেষ অনন্তকাল

    ---------------------------------------------------

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url