কবিতা - শান্ত নদীর জল, কবি - আলী সোহারব (বাংলাদেশ)
শান্ত নদীর জল
আলী সোহারব (বাংলাদেশ)
শান্ত এখন নদীর জল
ছিল অতি চঞ্চল,
বহু আগে থেমে গেছে
ভাসায় না অঞ্চল ।
তার বুকে স্বচ্ছ পানি
নেই তো স্রোতাম্বিনী ,
সবাই বলে সে কেন
হলো কলঙ্কিনী।
জোয়ার ভাটা খেলা তার
থেমে গেছে আগে,
কার সাথে গোসসা ছিল
হয়তো সেই রাগে।
তার জলে করে এখন
চুনোপুটি খেলা,
সেই নদীর পাশে দাঁড়াই
দেখি পড়ন্ত বেলা।
