কবিতা - গায়ে আমার কবিতার গোলাপি জ্বর, কলমে - জেনিফা জামান
গায়ে আমার কবিতার গোলাপি জ্বর
জেনিফা জামান
নায়াগ্রার বুক ভেঙে ঝড়ে পড়ে অবিনাশী শব্দজল
ভাংগনের গর্জনের নব প্রবাহের আয়োজন নিয়ে,
আমি দাঁড়িয়ে আছি, এই ভেজা জল কুয়াশার কিনারায়।
বারমুডার এক অদৃশ্য গোলকধাঁধার ইশারায়
জল ঘুর্ণির জল বিভ্রম, অজানা রহস্যভারে,
তবুও গায়ে আমার কবিতার গোলাপি জ্বর--
কবিতার খেলাঘরে।
সুখের খুব কাছেই দাঁড়িয়ে থাকে জলোচ্ছ্বাস
বুকে তার ভাংগা পাথরের স্তব্ধতা,
আমি দাড়িয়ে আছি, এই ভূগর্ভস্থ পবিত্র উপত্যকায়।
অজস্র ফাটল নিয়ে নদীচিহ্ন উরুবাম্বা বয়ে যায়
বুক যেনো বাঁধা তার নিঃশব্দ কেচুয়ার শব্দ তারে,
তবুও গায়ে আমার কবিতার গোলাপি জ্বর--
কবিতায় খেলাঘরে।
