একজ্যাড়ানও বুদ্ধি ন্যাইকো ঘটে, কলমে - মতিয়ার রহমান

 











আঞ্চলিক ভাষার কবিতা

একজ্যাড়ানও বুদ্ধি ন্যাইকো ঘটে
মতিয়ার রহমান

সত্যি বুলছি কিইরা কাটছি
ই দ্যাশটো ক্যামুন ব্যটে
মুনে হচে একজ্যাড়ানও
বুদ্ধি ন্যাইকো ঘটে।

বিহ্যান ব্যালায় সুটকি সানা থাকতো বাসি ভাতে
কখনও বা চুনি সানা যাওভাতে মাখে
হটর পটর কালাই ভাজা
পিঠা পুলি তিলের খাজা
কুনখ্যানে সব হারিন যেলো উসব দিন বটে
মুনে হচে একজ্যাড়ানও বুদ্ধি ন্যাইকো ঘটে।

বিক্যাল হলেই কিরকেট খ্যালা ‌হাই ইস্কুলের মাঠে
রাখাল পাখালদের ডাঙগুলিটো ভদদরলোকদের ব্যাটে বলে বটে
মুনে লাগচে একজ্যাড়ানও বুদ্ধি ন্যাইকো ঘটে।

বোতাম দেয়া জামার ফাঁসে টাইটো গলায় বেঁধে
বইয়ের বোঝা পিঠে করি
গাধা কেনে সাজে
বাংলা ভাষাটোকে শিকায় তুলি ইংরাজিটো সবার আগে

মুনে হচে একজ্যাড়ানও বুদ্ধি ন্যাইকো ঘটে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url