মেহেরুন্নেসা মিম - এর একগুচ্ছ কবিতা
কবি পরিচিতি:মেহেরুন্নেসা মিম,
পিতা: মৃত আনারুল গাজী
মাতা: মৃত শরিফা খাতুন
গ্রাম: গোলখালী
পোস্ট: তারালি
থানা: কালিগঞ্জ
জেলা: সাতক্ষীরা
জন্ম: ২৪/০৭/২০০২
একাকিত্বের বন্ধু
মেহেরুন্নেসা মিম
বন্ধ খাতায় ডায়েরির পাতায় লিখি কত কথা ,
একলা জীবনের পরম বন্ধু কলম আর খাতা।
নদীর ধারে ঝিলের পাড়ে হাজার পাখির কলতানে ,
কত কথা আসে ভেসে
লিখি সেথা আনমনে।
আশেপাশে বন্ধু অনেক
দুঃখ শোনার নাই,
দুঃখের কথা বললে ডেকে বলে ,এখন যাই।
খাতা কলম এমন বন্ধু কোথায় আর পাবে ?
যেথায় যাও মিলবে না
এমন বন্ধু ভবে।
নির্দ্বিধাতে বলতে পারো
মনের যত কথা ,
সকল দুঃখ আপন করে মুছবে হাজার ব্যথা।
নিঃসঙ্গতায় ভুগবে যখন চোখে অশ্রু বিন্দু ,
খাতা কলম পাবে পাশে একাকিত্বের বন্ধু।
ফুল ফুটলে কি বসন্ত আসে
মেহেরুন্নেসা মীম
সেদিন নিস্তব্ধ ওই পথের গলিতে
ফুটেছিল ফুল রঙ বেরঙের,
হাজারো ওলির মেলা বসেছিল
দখিনা শীতল বাতাস
শরীর ছুঁয়ে ফিসফিসিয়ে
জানান দিল বসন্ত এসেছে।
ফুল পাখি আর লতাপাতা
বৃক্ষরাজি আর মানুষেরা,
থৈ থৈ ছন্দে মিষ্টি গন্ধে
মন রাঙিয়েছে।
তবুও কেন জানি না,
আমার এ পৃথিবী
বিষাদ অন্ধকারাচ্ছন্ন
নেই কোন আলো নেই কোন গান
চারিদিকে আছে যাহা সবই তো ম্লান।
তবে কি আমার বসন্ত
আটকে গেছে ওই কোকিলের ঠোঁটে?
নাকি প্রখর খরা চৈত্রের তটে?
চারিদিকে যতই মধুর গন্ধ ভাসে,
ফুল ফুটলেই কি বসন্ত আসে?
প্রিয়তম
মেহেরুন্নেসা মিম( বাংলাদেশ)
প্রিয়তম,
হৃদয়ের গহীনে আঁকা
যে জলোচ্ছবি
হয়ে আছো তুমি
মনের ক্যানভাসে
প্রিয়তম,
কাননের গন্ধ বিলাসের সৌরভে
স্নিগ্ধতায় ভরে আছো তুমি আমার পাশে
প্রিয়তম,
দেখো ওই পাখি ফেরে নীড়ে ফেলে সব পিছু টান
প্রিয়তম,
তোমারে দেখিব নয়ন ভরি
মনে বড় জাগে সাদ
মন করে আনচান
প্রিয়তম,
ভ্রমরের ছোঁয়া পেয়ে দলে দলে ফুলেরা সব হতে চাই বিলীন
প্রিয়তম,
তোমারে না পেয়ে কাছে
কত নিশি জাগিয়া মোর বদনখানি দেখ মলিন।
