হোসনেয়ারা স্বরলিপির একগুচ্ছ কবিতা

 


হোসনেয়ারা স্বরলিপি










কবি পরিচিতি: হোসনেয়ারা স্বরলিপি,
পিতা জিএম আবু হাসান, মাতা নুরুন্নাহার। কবির জন্ম ১৫ অক্টোবর ১৯৭৩ সালে বাংলাদেশের যশোর জেলার মনিরামপুরে। তিনি যশোরের নবারুন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং  যশোর এম এম কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন পূর্ব কৈখালী উপজেলার শ্যামনগরে,  জেলা সাতক্ষীরা। তিনি বর্তমানে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন এবং  একটি বেসরকারি প্রতিষ্ঠানে  চাকরি করেন।


রইবো না আর অন্ধকারে
হোসনেয়ারা স্বরলিপি

রইবো না আর অন্ধকারে
নারীরা সব কই,
সবাই বলো, আমরাও তো
আর অবলা নই।

আমরাও যে লড়তে পারি
করতে পারি জয়,
আর করি না অবলীলায়
জুজু বুড়ির ভয়।

দুর্মুখেরা আর কতকাল
রাখবে চেপে টুঁটি,
সবাই মিলে আঁধার চিরে
ধরবো আলোর ঝুঁটি।

ঘরের কোণে পচবো না আর
ডাকছে নবীন ভোর,
দু’হাত দিয়ে সরিয়ে দেবো
রাতের আঁধার ঘোর।

রইবো না আর অন্ধকারে
শুনছি ভোরের ডাক,
দৃপ্ত পায়ে মাড়িয়ে যাবো
দুঃখ দুর্বিপাক।



*নব রঙে শুরু হোক দিন*
     মিসেস হোসনেয়ারা

নতুন রঙে শুরু হোক দিন, 
নববর্ষে বাজুক বীণ। 
লাল-সাদা রঙে মন ভরে, 
আকাশ হাসে সোনার ঘরে।

চারদিকে যে উৎসবের ছোঁয়া, 
মাটির ঘ্রাণে প্রাণটা মোহা। 
পান্তা ইলিশ, খাওয়া-দাওয়া, 
নাচে গানে বাজে বাঁশি, বাঁওয়া।

চারুকলার আনন্দ সাজ, 
শোভাযাত্রা পথে চলে আজ। 
হাতে রঙিন মুখোশ থাকে, 
হাসির মেলা হৃদয় ডাকে।

প্রতিটি মুখে আনন্দ ঝরে, 
ভুলে যাই দুঃখ যন্ত্রণা ভরে। 
বাজে ঢোল আর কাঁসার সুরে, 
প্রাণটা ওঠে আনন্দ-পুরে।

এই বৈশাখে হোক শুভ শুরু, 
জীবন জুড়াক নতুন গানের গুঁড়ু। 
ভালোবাসা থাকুক প্রাণে, 
ধর্ম-জাতির সীমা মানে?

বাংলার মাটি, বাংলার পানি, 
বাঙালির প্রাণ – একটাই বলি। 
এই দিনটায় মিলন হোক, 
মানুষ মানুষকে আলিঙ্গন শোক।




হেমন্ত
হোসনেয়ারা(বাংলাদেশ)

হেমন্ত এমন তো দেখিনি আগে,
লাবণ্য বুঝি তার ঝরে গেছে রাগে।
কৃষাণীর মুখে নেই তৃপ্তির হাসি,
পাখির কন্ঠে নাই মোহনীয় বাঁশি।
কেঁদে কেঁদে একাকার চোখ ফুলে ঢোল,
প্রকৃতির বুকে হায় বাঁধলে কি  গোল।
নতুনের আগমনে নবান্নের গান,
ঝলমলে সোনা ভরা ধান।
নরম ঘাসের ডোগায় শিশিরে সিক্ত,
একা একা ভাবছি আমি যে রিক্ত।
হেমন্ত এমন তো কখনো হওনি,
ছলছল চোখের চাহনি।
তাই তোমাকে জানাই শুভেচ্ছা,
দিতে আমার বড় ইচ্ছা।




মনের মানুষ
হোসনেয়ারা স্বরলিপি

মনের মানুষ হারিয়ে গেছে
গল্প গেছে থেমে
মানুষ আজ মন বেধেছে
অন্যকারো প্রেমে।

কেউ ডাকে না ডাক নামেতে
কেউ আসেনা পাশে
সে তো এখন অন্য মানুষ
ভীষন ভালোবেসে।

আমি এখন একলা পাখি
একলা জেগেথাকি
হয়নি বলা অনেক কথা
রয়ে গেছে বাকি।।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url