মিরাজুল সেখ - এর দুটি কবিতা

 


মিরাজুল সেখ - এর ফটো











নির্বাসন
মিরাজুল সেখ

কত ভোর কত রাত্রি হয়ে গেল
কত সূর্য ডুবল,
আমি থেকে গেলাম .....


আসবে বলে এখনো আসেনি
বিস্তৃত পথ চেয়ে আছে
চেয়ে আছে,
অশ্বত্থ গাছ টিও ...

নিরাশার চাঁদর উড়ছে বাতাসে
কেউ নেই ,
সবাই যে যার মতো চলে গেল ...

শতাব্দী শেষে থেকে গেলাম
এক ছোট্ট কুটিরের দেয়ালে
থেকে গেলাম নির্বাসনে ।।।



তোমার অপেক্ষায়
মিরাজুল সেখ

তুমি নেই ...
তোমার হাতে লাগানো
দেবদারু  গাছটি অনেক বড়ো হয়েছে
পাখিরা বাসা বেঁধে সংসার করছে দিব্যি ....

ফুড়ফুড় করে ,
মৃদু বাতাসে ভেসে আসছে
তোমার  গন্ধ ....

জানালায় উঁকি দিয়ে পথে আজও ....
তোমার অপেক্ষায়।



কবি পরিচিতি: মোস্তাকিমের চতুর্থ সন্তান মিরাজুল সেখ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহাকুমার প্রত্যন্ত  গ্রামের একজন বাসিন্দা। সে কলেজ স্তর থেকে লেখা লেখি শুরু করে। বর্তমানে বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হচ্ছে। এছাড়া তাঁর একক গ্রন্থ 'ক্ষতের ভিতর রোদ' কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সে নানা পত্রপত্রিকায় ও যৌথ কাব্যগ্রন্থে নিয়মিতভাবে লিখে চলেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url