স্বাধীনতা, কলমে -মো: রেজাউল করিম
স্বাধীনতা
মো: রেজাউল করিম
আনন্দে উল্লাসে ভুলে গেছি
স্বাধীনতার কষ্টের কথা,
ইংরেজের হস্তে কাটা পড়েছে
অজস্র বাঙালির মাথা।
স্বাধীনতা অর্জনে কচিকাঁচা
ক্ষুদিরামের হয় ফাঁসি,
স্বাধীন ভারত পেয়ে আজ
ফুটেছে মুখে হাসি।
১৯৪৭ সালের ১৫ই আগস্ট
শুক্রবারের দিন,
মায়ের কোল খালি হয়ে
ভারত হয় স্বাধীন।
নির্দয়, নিষ্ঠুর, জল্লাদ ইংরেজরা
কেড়েছিল মোদের বুলি,
লালচে রক্তে বেঁধে রেখেছিল
আমাদের শিক্ষার ঝুলি।
স্বাধীনতা সংগ্রামে কত গিয়েছিল
লক্ষ বীরের প্রাণ,
ভারতকে মুক্ত করতে, দিতে হয়
কত জীবনের বলিদান।
স্বাধীনতার ইতিহাস জানতে
অনেকেরই রয়েছে বাকী,
ভারতকে বাঁচাতে আত্মহত্যা
করেন প্রফুল্ল চাকী।
ব্রিটিশ পুলিশের গুলির আঘাতে
যাচ্ছে মাতঙ্গিনীর দম,
হাতে তাঁর জাতীয় পতাকা
মুখে মন্দে মাতরম।
বিপ্লবীদের ওপর অকথ্য অত্যাচার
ছিলনা কষ্টের শেষ,
এভাবেই বীর বিপ্লবীরা করেছিল
ভারতকে স্বাধীন দেশ।
